যশোর

শার্শা আসনে বিএনপির মনোনয়ন প্রতাশী খায়রুজ্জামান মধুর গণসংযোগ

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ আগামী নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপি প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রতাশী খায়রুজ্জামান মধু।

শুক্রবার বিকালে উপজেলার বেনাপোল বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ গণসংযোগ করেন এবং সাধারণ জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে এক বক্তব্যে তিনি বলেন,আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের কল্যানে যে কাজ করবে এ ৩১ দফায় বহু আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেছেন।বিএনপি গণতান্ত্রিক দল। এ দল সবসময় জনগণের কল্যানে কাজ করে।এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকল জনগনের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,সহসভাপতি আহম্মদ আলী শাহিন, পৌর সহ সভাপতি ইদ্রিস মালেক,শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসামান আলী,উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ,সাবেক সদস্য বক্তিয়ার রহমান মেম্বার,বিএনপি নেতা আয়নাল হক,আব্দুল খালেক,আনসার আলী, শহীদ আলী,মহিউদ্দিন ও হুমায়ুন কবির ঝনু ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি,ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জুবায়ের শাওন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ