বাগেরহাট
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মোংলায় হরতাল ও অবরোধ


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে মোংলায় অবরোধ ও হরতাল পালিত হচ্ছে।
আজ সোমবার(০৮সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির আয়োজনে এ অবরোধ ও হরতাল চলমান রয়েছে। বাগেরহাটে সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মোংলা উপজেলা ও মোংলা পৌরসভার সকল নেতাকর্মী মোংলা বন্দর ও দিগরাজ বাজারে অবস্থান করে এই অবরোধ ও হরতাল পালন করছে।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ইপিজেড, রেলপথ, নৌ-পথ শিল্পকলকারখানা বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরে বহি-নোঙরে পন্য বোঝাই কার্যক্রম সাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।





