বাগেরহাট

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ঘুরে দেখে মুগ্ধ হয়ে নৃত্য করলেন বিদেশি তরুনী

সুমন,স্টাফ রিপোর্টারঃ বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন ঘুরতে এসে জীববৈচিত্র্য ও বনের বন্য প্রাণী দেখে আনন্দে আপ্লুত হয়ে করমজল পর্যটন কেন্দ্রে ইংলিশ গানের তালে নৃত্য করলেন নেদারল্যান্ড তরুনী।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে বিশ্ব ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি সুন্দরবন ঘুরে দেখে তিনি আনন্দে আপ্লুত হয়ে করমজল পর্যটন কেন্দ্রে এ নৃত্য পরিবেশন করেন। তার এমন নৃত্যে মুগ্ধ হয়ে ঘুরতে আসা অন্যান্য পর্যটকেরা ভিড় জমায় এবং উপভোগ করে।

এই বিভাগের আরও সংবাদ

পর্যটকদের মধ্যে অনেকে এ বিদেশি পর্যটকের নৃত্যের ভিডিও মোবাইল ফোনে ধারন করে। মুহুর্তের মধ্যে নেদারল্যান্ড তরুনীর এ নৃত্য সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সুন্দরবনের নিবিড় নির্জনতা আর জীববৈচিত্র্য, বন্যপ্রানী দেখে নেদারল্যান্ড তরুনীর মনের আনন্দে আপ্লুত হয়ে নৃত্য করে। তার নৃত্য দেখে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মাধ্যমে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন করমজল পর্যটন কেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির।

এই বিভাগের আরও সংবাদ