নান্দাইল সমূর্ত্ত জাহান মহিলা কলেজের আয়োজনে বিশিষ্ট জনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) কলেজ হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের প্রভাষক মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র কলেজের গভর্নিং বডি সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সাবেক পৌরময়র বিএনপি নেতা এএফএম আজিজুল হক পিকু্ল,বউপজেলা জামায়াতে ইসলামী আমীর কাজি শামছুদ্দীন, গভর্নিং বডি সদস্য আনোয়ার হোসেন মাস্টার,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যক্ষ কামরুল হুদা, ইংরেজি প্রভাষক নাজমা আক্তার, রসায়ন বিভাগের শহিদুজ্জামান জিয়া,নইতিহাস বিভাগের প্রভাষক মেহেরুন্নেছা, গভর্নিং বডি সদস্য মেহনাজ বিনতে জামান প্রমুখ।
এ সময় উক্ত মতবিনিময় সভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





