খুলনা

খুলনা ও ঝিনাইদহের ২ সাংবাদিকের মৃত্যুতে খুলনা পিআইডি অফিস পরিবারের গভীর শোক

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ঝিনাইদহ জেলার কৃতিসন্তান ও বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু ১ সেপ্টেম্বর (সোমবার) সকাল নয়টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। আজ বাদ-এশা ঝিনাইদহ ওয়াজির আলী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ ঝিনাইদহ কেন্দ্রীয় পৌর গোরস্থানে দাফন করা হবে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ পিআইডি পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

উল্লেখ্য, আমিনুর রহমান টুকু পেশাগত জীবনে ইউএনবির ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং নারিকেলবাড়িয়া আমেনা খাতুন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

পিআইডি, খুলনা অফিসের অপর এক শোকবার্তায় জানানো হয় : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রির্পোর্টার ওয়াহেদ উজ জামান বুলুর মৃত্যুতে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ পিআইডি পরিবার গভীর শোক প্রকাশ করছে।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে ওয়াহেদ উজ জামান বুলুর মরদেহে গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন এবং জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ গোয়ালখালী গোরস্থানে দাফন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ