যশোর

শার্শায় বিলে মধ্যে থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় বিলের পানি থেকে ভাসমান অবস্থায় খাইরুল ইসলাম(৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রাম এলাকার মালশাকুড় বিলের ভৌতার খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানাগেছে, স্থানীয়রা একটি মরদেহ বিলের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন। নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর। তবে প্রথম পর্যায়ে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শরীরে শুধু একটি টি-শার্ট পরিহিত ছিল।

পরবর্তীতে পুলিশ তদন্ত করে তার পরিচয় জানান, নিহতের নাম খাইরুল ইসলাম(৩৫)। সে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের পুত্র।

পুলিশ আরো জানায়,নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে ভিকটিনের মৃত্যু হয়ে থাকতে পারে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সহ ঘটনার কারণ উদঘাটনে ব্যাপক ভাবে তদন্ত চালানো হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ