সন্তানকে বাঁচাতে গিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সন্তানকে বাঁচাতে গিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু হয়েছে।
আজ (২০ আগস্ট) বুধবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের পুত্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুল নৌকা যোগে বাবা, ভাগ্নে ও ছেলেকে নিয়ে রাইস মিলে ধান নিয়ে যাওয়ার সময় চিনিধুকুরিয়া গহিন বিলে নৌকা ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা চারজন নিখোঁজ হয়। এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর তিনজনকে জীবিত উদ্ধার হলেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মৃতদেহ এলাকাবাসী পানি থেকে উদ্ধার করে।
প্রত্যাক্ষদর্শী আবু সুফিয়ান জানান, নৌকা ডুবে যাওয়ার সময় নিহত মনিরুল তার সন্তান মাসুম কে বাঁচাতে গিয়েই পানিতে তলিয়ে যায়। তবে মৃত্যুর আগে মনিরুল তার ছেলেকে হাতের উপরে উঁচু করে রেখেছিল, পরে তিনি ডুবে যান। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





