শার্শায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা।
শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ খান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সচিব বদিউজ্জামানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।





