যশোর

শার্শার গোগা ও কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ জাতীয়তাবাদ,সেবা,ঐক্য,প্রগতি এই স্লোগানে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে যশোর শার্শা উপজেলার গোগা ও কায়বা ইউনিয়নে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৩ আগষ্ট) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গোগা বাজার ও চালিতাবাড়িয়া বাজারে পৃথকভাবে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম হোসনে আশার সঞ্চালনায় এ দুটি কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , যশোর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।

এ সময় শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওয়াসী উদ্দিন, ইকরাজ আহমেদ রাজ,এস এম আবদুল হক,সাজেদুর রহমান সবুজ, মনিরুজ্জামান মনি ও তৌহিদুল ইসলাম তৌহিদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ