সিলেট

কানাইঘাটে শ্রেষ্ঠ ফলাফল অর্জন লামাঝিংগাবাড়ি মোহাম্মদিয়া আলিম মাদরাসা

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের দাখিল পরীক্ষায় সিলেটের কানাইঘাট উপজেলার দাখিল পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন অবস্থিত ঐতিহ্যবাহী লামাঝিংগাবাড়ী মোহাম্মদিয়া আলিম মাদরাসা।

প্রতিষ্ঠানটি থেকে ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩১ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২ জন পরীক্ষায় ফরম পূরন করলেও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেনি। পাসের হার ৯১.১৮। এটি কানাইঘাটের মধ্যে সর্বোচ্চ। মাদ্রাসাটির এমন ফলাফলে সন্তুষ্ট অধ্যক্ষ মাওলানা মরতোজা আহমেদ।

পাশের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসা। যার পাসের হার ৮৭.৯৩ ও তৃতীয় অবস্থানে রয়েছে ঝিংগাবাড়ী ইউনিয়নের হাজী আব্দুল খালিক মহিলা দাখিল মাদ্রাসা। যার পাসের হার ৮৭.৫০।

এ ছাড়াও এ বছর উপজেলার অন্যান্য মাদ্রাসা সমুহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

এই বিভাগের আরও সংবাদ