নওগাঁ

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মশিদপুর ইউনিয়নের কমিটি গঠন

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার আয়োজনে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার মশিদপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

আজ বুধবার সকাল ১০টায় শিশা বাজারের রকেট হাজী মার্কেটে মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা উমর আলী বলেন, আল্লাহর দুনিয়ায় তার হুকুম ও নবীর তরিকা প্রতিষ্ঠিত করতে দ্বীন ইসলামের পথে আসতে হবে। এ জন্য একটি মাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুনিয়াতে ও আখেরাতে মানুষের মাঝে কিভাবে শান্তি আসবে এ ব্যাপারে কাজ করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে বুঝাতে ।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ তৈয়ব শাহ চৌধুরী মাওলানা নজরুল ইসলাম কারী মোঃ মামুনুর রশিদ শাহ মাওলানা আতাউল হক শাহ মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলা মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডাঃ লুৎফর রহমান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা আলমগীর, ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান।

শেষে ডাঃ মোঃ লুৎফর রহমানকে সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ ৬নং মশিদপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন উপজেলা সভাপতি হুজ্জাত উল্লাহ শেখ।

এই বিভাগের আরও সংবাদ