যশোর

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আঃলীগের সা. সম্পাদক বেনাপোলে আটক

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১ টার সময় তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

আটক শাহাবুদ্দিনের পাসর্পোট নম্বর-B00073948। সে গোপালগঞ্জ সদরের বিনাপানি গার্লস স্কুল রোডের মৃত-মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,তাদের কাছে গোপন খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম এ পথে ভারতে যেতে পারে।সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।পরবর্তীতে সকাল ১১ দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান,তার নামে একাধিক মামলা রয়েছে। (মামলা নম্বর-৫২, তারিখ ২০/০৯/২০২৪ যাত্রাবাড়ী থানা, মামলার ধারা-৩০২/১১৪/১০৯ পেনাল কোড ১৮৬০ এজাহার নামীয় আসামী/ গোপালগঞ্জ সদর থানা মামলা নম্বর-২৪ তারিখ- ১৭/০৯/২০২৪ ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, ইমিগ্রেশনে আটক আসামী আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ