যশোর

শার্শায় ঈদের নামাজ নিয়ে বিরোধের জেরে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় আব্দুল হাই(৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছে।

শনিবার(৭ মে)রাত ৮ টা ৩০ মিনিটের দিকে ওই গ্রামের জামতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত আব্দুল হাই ওই গ্রামের আমির আলীর ছেলে এবং বিএনপির ডুবপাড়া ওয়ার্ড কমিটির কার্যকরী সদস্য।

প্রতাক্ষদর্শীরা জানায়,শনিবার সকালে ঈদগাহের মাঠে আওয়ামী লীগের লোকজন নামাজ পড়তে আসায় ওই গ্রামের আবু সাঈদ কয়েকজনকে সাথে নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলা করে। এ সময় আব্দুল হাই বাঁধা দেন এবং বলেন, আওয়ামী লীগের লোকজনের সাথে তোমাদের কোনো ঝামেলা থাকলে সেটা পরে মিটিয়ে নিও। এখন ওদের ঈদের নামাজ পড়তে দাও। এই ঘটনা নিয়ে সাঈদের সাথে দ্বন্দ্ব হয়।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের কাছে অনুমতি নিয়ে ঈদগাহে যান। আওয়ামী লীগ সমর্থকরা কেন ঈদের নামাজ পড়তে এসেছে; এ নিয়ে প্রথমে আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের উপর বিএনপি একটি গ্রুপের নেতাকর্মীরা চড়াও হয় এবং পরে বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনা জের ধরেই এ দিন রাতে সাঈদ বহিরাগত লোকজন নিয়ে আব্দুল হাইয়ের ওপর কটকেট হামলা চালায়।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, ডুবপাড়া গ্রামের সাইদের নেতৃত্বে দুটি মোটরসাইকেলে ৪ জন সন্ত্রাসী ডুবপাড়া গ্রামের জামতলা নামক স্থানে মিলনের চায়ের দোকানের পাশে আব্দুল হাইকে লক্ষ্য করে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটালে তিনি মারাত্মক আহত হন। আব্দুল হাইকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, এটা দুঃখজনক।এ সময় তিনি ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারপূর্বক শাস্তি চাই।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।তবে কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। রাতেই লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ