যশোর

শার্শার উলাশীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী ৩০ শে মে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে উলাশী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সামনে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু , উপজেলা বিএনপির সহ – সভাপতি আহমেদ আলী শাহিন,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন,উলাশী ইউনিয়ন বিএনপি’র গণশিক্ষক বিষয়ক সম্পাদক মাস্টার বাবলু রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ,মহিলা নেত্রীরা সহ উলাশী ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ডের সকল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ