পঞ্চগড়

পঞ্চগড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ বিজিবি সদস্যের

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পবিত্র ইসলাম ধর্মের রীতি-নীতি মুসলমানদের আচার-ব্যবহার ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজিবি সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার। তিনি বর্তমানে পঞ্চগড় ব্যাটেলিয়ন (১৮ বিজিবি)-তে কর্মরত।

মঙ্গলবার (১৩ মে) এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ব্যাটেলিয়ান (১৮ বিজিবি) সহকারি পরিচালক জামাল উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

ইসলাম ধর্ম গ্রহণের পর সিপাহী সুরাঞ্জন কুমার নাম পরিবর্তন করে মোঃ আবু সুফিয়ান (৩০) হয়েছেন।

তার স্ত্রীর রুপা রানী দাস হয়েছেন মোছাঃ সামিয়া জান্নাত (১৮), কন্যা উষসী রানী দাস হয়েছেন, মোছাঃ সাবিহা সুলতানা (৪) এবং পুত্র সায়ন দাস হয়েছেন, মোঃ আবু সানাফ ( ৮ মাস)।

জানা গেছে, নব মুসলিম বিজিবি সদস্য আবু সুফিয়ান রাজশাহী জেলার বাঘা থানার কলি গ্রামের বাসিন্দা। গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিক এবং ২৪ অক্টোবর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়ে এফিডেভিটের মাধ্যমে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে মোঃ আবু সুফিয়ান বলেন, ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। সৃষ্টি জগতের সবকিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা তার স্ত্রী মোছাঃ সামিয়া জান্নাত বলেন, আল্লাহ নিরাকার ও অবিনশ্বর। স্বামী স্ত্রী উভয়ই আল্লাহ তায়ালাকে বিশ্বাস করে এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে শেষ নবী ও রাসূল হিসেবে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা আরো জানান ইসলাম ধর্ম গ্রহণ কালে তারা কারো দ্বারা প্ররোচিত না হয়ে সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন এ নবমুসলিম পরিবার।

এই বিভাগের আরও সংবাদ