শার্শায় ৩০ মামলার আসামি প্রতারক আনোয়ার আটক


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনাল হক (৪৭) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি ও একটি মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আছেন।
মঙ্গলবার(১৩ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তার ইট ভাটার ব্যবসাসহ বিভিন ব্যবসা রয়েছে বলে জানাগছে।
তার স্বজনরা জানান, নাভারনের এক ব্যবসায়ীর ওয়ারেশদারদের সাথে মোটা অংকের টাকার ব্যবসায়ীক লেনদেনে আছে। তারা ষড়যন্ত্র করে তাকে ধরিয়ে দিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ওরফে আইনালকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে পুলিশর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন এবং এলাকায় বিভিন প্রতারণামূলক কর্মকান্ড- পরিচালনা করতেন। শার্শা, বেনাপোল ,যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে ২১ কোটি টাকারও বেশি বিনিয়োগ নিয়ে আত্মসাৎ করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার(নাভারন সার্কেল)নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয় তাকে গ্রফতার করতে সক্ষম হই।





