সিলেট

চুনারুঘাটে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের ২৩ শিক্ষককের অব্যহতি

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দাখিল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকগণ নিজ নিজ দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রে দায়িত্বে থাকা ২৩ শিক্ষককে অব্যহতি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। অমিত চক্রবর্তী জানান, সোমবার (২৩ এপ্রিল) নিয়মিত কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে চুনারুঘাট সরকারী কলেজ কেন্দ্রে হাজী আলীম উল্লাহ সিনিয়র মাদরাসার শিক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শণে আসেন। সেখানে অধিকাংশ পরীক্ষার্থীদের একই সেটে এমসিকিউ পরীক্ষার সুযোগ দিয়েছেন দায়িত্বে থাকা শিক্ষকগণ।

পরে উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিমর অধ্যক্ষ একে আফসার সহ কেন্দ্রে দায়িত্বে থাকা হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম, গোগাঊড়া দাখিল মাদ্রাসা, শাকির মোহাম্মদ দাখিল মাদ্রাসা, চাটপাড়া ফাযিল মাদ্রাসা, ঊবাহাটা দাখিল মাদ্রাসা, দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসা, রানীগাও দাখিল মাদ্রাসা, চলিতার আব্দা আফছার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসা সমুহের দায়িত্বে থাকা মোট ২৩ জন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়। এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া উপস্থিত ছিলেন।

জানাযায়, দাখিল পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রটিতে কেন্দ্রে দায়িত্বে থাকা অধিকাংশ শিক্ষকগন পরীক্ষার্থীদের নকল সরবরাহ সহ একই সেটে এমসিকিউ পরীক্ষা নেওয়া ও নানান পরীক্ষার অনিয়ম করে আসছিলো।

এই বিভাগের আরও সংবাদ