ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাটে যোগ হলো গরুর মাংস, জনমনে স্বস্তি

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কৃষিজাত পণ্যের সাথে এবার যোগ হলো গরুর মাংস বিক্রির কার্যক্রম।

দেশের সবখানে মুল্যবৃদ্ধির খবরের মধ্যেই রমজানে ঈশ্বরগঞ্জে ক্রেতারা ৬৫০ টাকা কেজি দরে কিনতে পারবে গরুর মাংস। সবার ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় এনে ঈশ্বরগঞ্জ উপজেলায় এমন সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদিনের মতো আজও সুলভ মূল্যের অস্থায়ী দোকান বসিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এখানে নতুন যোগ হয়েছে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি। উলামায়ে কেরামের পক্ষ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।

এর আগে ভোর থেকে শুরু হওয়া ৩টি বিশাল আকারের গরু জবাইসহ আনুষাঙ্গিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।

মাংস কিনতে আসা ফয়সাল আহমেদ শাকিল বলেন, ‘বর্তমান বাজারে দিশেহারা সাধারণ মানুষ। সেখানে এই বিশেষ বাজার সাধরণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য অনেক উপকারে আসবে। একই সঙ্গে পূরণ হবে পুষ্টি চাহিদাও।’

পণ্য কিনতে আসা রফিকুল ইসলাম খান বলেন, “বাজারে দাম বেশি। এখানে দাম কিছুটা কম থাকায় কিনতে এসেছি। সিরিয়াল আছে। মাংসের পরিমাণ আরও বাড়ালে ভালো হতো।”

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, “রমজানে সাধারণ মানুষের গোস্তের চাহিদা পুরন করতে এ কার্যক্রম চালু করা হয়েছে। আশাকরি এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোন ধরনের সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করতে পারবে না”।

এই বিভাগের আরও সংবাদ