ময়মনসিংহ

মধ্যবিত্তের মুশকিল আসানে সুলভ মূল্যের হাট

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধিঃ বাজার অগ্নিমূল্য। সবজির দামে ছ্যাঁকা লাগছে সাধারণ মধ্যবিত্তের। টান পড়ছে পকেটে। এহেন পরিস্থিতিতে রমজানের কথা চিন্তা করে মুশকিল আসানে এগিয়ে এলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে সবজি বিক্রয় করা হলো সুলভ মূল্যে। বাজারমূল্য নিয়ে ইতিমধ্যেই উপজেলা টাস্কফোর্স সভায় বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে সেই সাথে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে রমজানে একটু স্বস্তি দিতেই এবার উদ্যোগী হলো উপজেলা প্রশাসন।

এই বিভাগের আরও সংবাদ

সরজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের দেয়া স্টল গুলোতে। তাদের স্টল থেকে ঠিক যেন বাজারের দামেই সবজি কিনলেন সাধারণ মানুষ। বিক্রেতারা গরুর মাংস বিক্রি করছে ৭৫০ টাকায়, শশা ৩৫ টাকা কেজি, ডেংগা ১৫ টাকা এক মুটা (৪ টায় মুটা), মরিচ বিক্রি করছে ৪০ টাকা কেজি, লেবু ৩০ টাকা হালি, তরমুজ ২০০ টাকা পিছ।

তবে ভিন্ন চিত্র ছিলো জামায়াতে ইসলামের স্টলে, বাজার মূল্যের চেয়ে অনেক কমে আগত ক্রেতাদের হাতে পণ্য তুলেদেন তারা।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ জানান, বাজার মূল্য ঠিক করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অভিযান চলছে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে এই কর্মসূচি আরও চলবে।

এই বিভাগের আরও সংবাদ