সিলেটের কানাইঘাটে জামাতে ইসলামী ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার বাংলাদেশের জামায়াতে ইসলামী ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়নে্র উদ্যোগে অগ্রসর কর্মী ভাইদের সংগঠনের কাজে উজ্জীবিত করতে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা সফরে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমীর মাও কামাল উদ্দিন, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও মুক্তার আহমদ, ইউনিয়ন আমীর বিলাল আহমদ, ইউনিয়ন সেক্রেটারী মাও বিলাল উদ্দিন, ইউনিয়ন বাইতুল মাল সেক্রেটারী নূরুল ইসলাম, ইউনিয়ন টীম সদস্য আবুল বাসার, আব্দুল মুমিন সজিব প্রমুখ।
এ উপলক্ষে শনিবার সকাল ৮.৩০ মিনিটে উপজেলার ৮নং ইউনিয়নের বুরহান উদ্দিন বাজার থেকে জাফলং এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় এবং দুপুর ১২ ঘটিকায় পিকনিক স্পষ্ট জাফলং জিরো পয়েন্টে গিয়ে পৌঁছে। পিকনিক স্পষ্টে সৌন্দর্য উপভোগ করার পর স্থানীয় মসজিদে দুপুরের নামাজ আদায় করে শ্রীপুর পিকনিক সেন্টারে দুপুরের খাবার শেষ করে অগ্রসর কর্মীদের পূর্ব কর্মসূচী অনুযায়ী এক সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হয়।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম, ২য় ও ৩য় স্থান অংশগ্রহণকারূদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলার সহকারী সেক্রেটারী মাও মুক্তার আহমদ। এতে ১ম স্থান অধিকার করেন চৌধুরী সুলতান, ২য় স্থান অধিকার করেন হাফিজ মিজানুর রহমান চৌধুরী মাশকুর, ৩য় স্থান অধিকার করেন জুবায়ের আহমদ।
এর আগে ইউনিয়ন আমীর বিলাল আহমদের উপস্থাপনায় শিক্ষা সফরে উপস্থিত সবার পরিচিতি ও অনুভূতি নেওয়া হয়। নিজ নিজ অনুভূতিতে তারা বলেন, শিক্ষা সফরে এসে অনেক আনন্দ পেয়েছি এবং নিজেদের সাংগঠনিক মান উন্নয়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।





