কিশোরগঞ্জ

কটিয়াদীতে এসআইসহ চার পুলিশ সদস্য ক্লোজড

সোহাগ মিয়া ,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ইয়াসিন মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালক পুলিশের মারধরে মৃত্যুর অভিযোগের ঘটনায় কটিয়াদী মডেল থানার এসআইসহ চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সদস্যরা হলেন এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. নাহিদ হাসান, এএসআই মো. মস্তুফা মিয়া ও কনস্টেবল মো. আশরাফুল ইসলাম।গত সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বাড়িতে ৪ সদস্যের একটি পুলিশ টিম অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাড়িতে থাকা লোকজন দৌড়ে পালিয়ে গেলেও ইয়াসিন মিয়া নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক প্রাণ হারিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

এ ঘটনায় মৃত ইয়াসিনের স্ত্রী ও পরিবারের লোকজন অভিযোগ তুলেছেন পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে।

অটোরিকশা চালক ইয়াসিনের মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নিয়েছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, কটিয়াদীতে সিএনজি চালক ইয়াসিন মিয়া নামে এক ব্যক্তি মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় এসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ফেরত আনা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ