কটিয়াদীতে তারুণ্য উৎসব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯জানুয়ারি) সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মশালার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম , কটিয়াদী সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাশিদ । কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ , জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, ইউপি সদস্য আলেয়া , আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিজেদের মতামত তুলে ধরেন।





