সাহিত্য ও সংস্কৃতি

কবিতা: দেবাঙ্গনা

দেবাঙ্গনা
সুদীপ চন্দ্র হালদার

রূপ-সৌন্দর্যের ত্রিলোক মন্থনে
কে গো বানিয়েছে এমন মধুর মূর্তি!
জ্যোতির্ময়ী প্রভা যেন সূর্য বরণ,
লজ্জিত যেন আভরণ তব আবরণে-হে দেবী!

এই বিভাগের আরও সংবাদ

হতচেতন হই তোমার আকুলতায়,
মধুরভাষিণী, মধুর স্বর বাজে
কর্ণকুহরে দিবা-নিশি, নিদ্রামাঝে!
দিশেহারা হই কুরুজনক সংবরণরূপে!

কমল নয়না, দীঘল কেশী, বাঁকানো ঐ ভুরু,
বড়ই মনোহরা, মনুষ্যরূপে হে দেবাঙ্গনা তুমি!
রক্তবর্ণের নখ তব, উন্নতবক্ষের দিব্যকুমারী,
সদাচারী, গুণবতী, সর্বাঙ্গসুন্দরী, দেবরূপিনী তুমি!

মোহিনী মায়ার বন্ধনে বদ্ধ আমি,
উচ্ছল চলনে যে মুগ্ধ আমি!
হৃদয় দ্বারের দ্বারী যে তুমি,
ধর্ম মর্যাদার সুরক্ষায় উত্তম যে তুমি!

এই বিভাগের আরও সংবাদ