সাহিত্য ও সংস্কৃতি
কবিতা: এসো দেবী


এসো দেবী
সুদীপ চন্দ্র হালদার
রৈবতক পর্বতে এসো হে দেবী,
পূজার ডালি সাজিয়ে, স্বস্তিবাচনের উচ্চারণে,
অপলকে দেখব তোমায় সপ্রেম অনুরাগে,
মোহিত নয়ন মোর দেখবে গো কৃষ্ণ কানাই!
ক্ষত্রিয় তেজে তুলব তোমায় আপন বাহনে,
লাল রেশমী শাড়ী পরাব তোমায় ভালবেসে,
যুদ্ধের ডংকা নিনাদ হবে রে প্রশমিত,
রাধার মনচোরা কানাইর অভিলাষে!
বলরামের রক্তিম মুখ হবে যে প্রসন্ন,
চাতুরিতে জনার্দন তুল্য কে আছে বলো!
[তোমার] যদুবংশীয় মান হবো আমি, নহে হানিকর,
হে দেবী, মর্যাদায় হবে তুমি হৃদ-ইন্দ্রপ্রস্থের রাণী!
প্রসন্ন রবে তুমি চন্দন-ধূপের গন্ধে,
আমোদ-আহ্লাদে কাটাবে তুমি হে রূপবতী,
এসো, এসো, এসো হে দেবী সুভদ্রারূপে তুমি,
পার্থসারথীর ইচ্ছায় পার্থ যে আমি!





