নওগাঁ

নওগাঁয় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস আজ।  সারা দেশের ন্যায় নওগাঁ জেলায় দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলো।

দিবস উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির প্রথমেই সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এই বিভাগের আরও সংবাদ

পরে একে একে পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধারা, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দিনব্যাপী শহীদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।

দিনব্যাপী একই কর্মসূচির মধ্যদিয়ে জেলার ১১টি উপজেলায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। এবারই প্রথম প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা।

এই বিভাগের আরও সংবাদ