কিশোরগঞ্জ
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জিনিয়া (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিনিয়া।
নিহত জিনিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান সুজনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেড়াতে গিয়ে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হন জিনিয়া৷ প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়৷ পরে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





