কিশোরগঞ্জ

কটিয়াদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লায়। কুকুরের কামুড় থেকে বাঁচতে জনসচেতনতায় জন্য মসজিদে মাইকিং করা হয়েছে।

আহতরা হলেন পৌরসভার বেথইর এলাকার মোঃ শামসুদ্দিন মিয়া (৬৫), ইমামুদ্দিন (০৭) দুলেনা বেগম (৫০), আবিদ (০৮), চরু মিয়া (৭), রাব্বি ( ০৭), ফাতেমা সহ অন্তত ১৫ জন।

এই বিভাগের আরও সংবাদ

আহতদের বিভিন্ন হাসপালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ইসমাইলকে ঢাকা মহাখালী হাসপাতালে, শামসুদ্দিনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুলেনা বেগমকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এই বিভাগের আরও সংবাদ