কিশোরগঞ্জ

কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোহাগ মিয়া ,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ , কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসরাহিল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল আলম প্রমুখ ।

এই বিভাগের আরও সংবাদ

উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , সুশীল সমাজ ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ