কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ধান বীজ বিতরণ করা হয়।
‘উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাইদুল ইসলাম।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবছর উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি বোরধানের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।





