কিশোরগঞ্জ

কটিয়াদীতে টিসিবির পণ্য সহ আটক ১

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ কটিয়াদীতে সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে টিসিবির ৩৬ বস্তা চাউল ও ২৭৮ টি সয়াবিন তেলের বোতল সহ হিমেল নামে ১ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা মো: রুবাইদুর রানা যৌথ নেতৃত্বে বিশেষ অভিযানে চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে হিমেল নামের এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাউল ও ২ লিটার পরিমাপের ২৭৮ বোতল তেলসহ তাকে আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হিমেল জানান, টিসিবির সেবা গ্রহিতাদের নিকট থেকে এসব পণ্য ক্রয় করেছেন তিনি।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর দেওয়া তথ্যে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা খাদ্য কর্মকর্তাকে নিয়ে যৌথঅভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ ১ জনকে আটক করা হয়েছে। উপজেলা খাদ্য পরির্দশক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত হিমেলকে মঙ্গলবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে ।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম জানান, মানিকখালী বাজারে অভিযান চালিয়ে টিসিভি পণ্যসহ ১জনকে আটক করা হয়েছে। টিসিভির কার্ড পরিবেশকসহ আরও অন্য কেউ জড়িত আছে কি না তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ