পঞ্চগড়

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩

আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মিসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে এবং দুইজনকে গ্রেফতার করেছে পরে মাহমুদুল নামে আরও একজন কে আটক করে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে বোদা উপজেলার গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে যুবদলের কর্মিসভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন এ ঘটনায় বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। রাতেই পুলিশ অভিযানে নামে এবং বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) এবং বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম(৫৪) এবং মাহমুদুল নামে (৩৭) কে গ্রেফতার করে।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ সূত্রে জানা যায়, রাতে বেংহারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে কর্মিসভা চলাকালে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো গাছে লেগে বিস্ফোরিত হয়। এতে উপস্থিত যুবদল নেতা সোহাগ হোসেন (২০), কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) আহত হন। পরে তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে এবং মামলার পর অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্ট আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ