সিরাজগঞ্জ

শাহজাদপুরে খাবার পানিতে চেতনানাশক মিশিয়ে ৫টি বাড়িতে চুরি

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে পাঁচটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

চেতনানাশক মেশানো পানি ও খাবার খেয়ে অসুস্থরা হলেন, অসীম পাল (৩৫) আশীক পাল ( ৩০ ) সুপাংক পাল (৩৫) রাম প্রসাদ পাল (৩৪ ) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনিতা রানী পাল বলেন,শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ সজাগ পাইনি।সকালে আমার ঘরের দরজায় টং টং শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়।জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।এসময় তাদের ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা,সোনা ,গহনা , থালা বাসনসহ বিভিন্ন জিনিষ চুরি করে নিয়ে গেছে।

সনজয় কুমার পাল ও অশিম কুমার পাল জানায় ,তাদের খাবারের মধ্যে ও টিউবওয়েলের পানির সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। এরপর তারা রাতেই সবাই ঘুমিয়ে পড়লে দৃবৃত্তরা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে খবর পেয়ে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ