কিশোরগঞ্জ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটিয়াদীতে ফ্রী মেডিকেল ক্যাম্প

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) দিনভর বিনামূল্যে ফ্রী চিকিৎসাসেবা প্রদান করা হয়।

কটিয়াদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস আলী, পৌর যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আজিজুল ইসলাম, ছাত্র দলের সভাপতি তসরিফুল ইসলাম হাসিব সহ বিএনপির অন্যন্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত্ ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ