সিলেট

সিলেটে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

তাওহীদুল ইসলাম, সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরের ৮ নং ওয়ার্ডে জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার নয়াবাজারে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক কিশোর মারা গেছে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুদ্র দাস (১৫) নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

স্থানীয়রা জানান, রুদ্র দাস ভ্যানচালক (ব্যাটারিচালিত) ছিলো। বিকাল ৩টার দিকে তার ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়না তদন্তের জন্য লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

এই বিভাগের আরও সংবাদ