নওগাঁ

আত্রাইয়ে মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোরে বাড়ীর পার্শ্বে উদয়পুর খালে মাছ ধরার সময় এঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানাগছে,শুক্রবার ভোরে রায়হান আলী বাড়ী পার্শ্বে উদয়পুর খালে বজ্র বৃষ্টি উপেক্ষা করে জাল দিয়ে মাছ ধরছিল। এসময় হঠাৎ করেই বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় রায়হান।

এই বিভাগের আরও সংবাদ

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান,এঘটনায় একটি ইউডি মামলা রুজু শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।#

এই বিভাগের আরও সংবাদ