যশোর

ঝিকরগাছা শংকরপুরে পুজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দপর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ ফয়জুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আবুল বাশারের সাঞ্চলনায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন আমির জামিরুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান মাওলানা নিছার উদ্দিন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শংকরপুর ইউনিয়ন উলামা পরিষদের সহ সভাপতি আনোয়ার হুসাইন ,বিনাই চন্দ্র ঘোষ সভাপতি পুজা উদযাপন কমিটি,শচিন চন্দ্র ঘোষ সহ সভাপতি,সুনিল কুমার ঘোষ সেক্রেটারি, সন্তোষ চন্দ্র ঘোষ,নিত্য কুমার ঘোষ,উত্তম কুমার ঘোষ, লক্ষন ঘোষ,মেহেদী হাসান সাবেক ছাত্র শিবির নেতা,সাজু আহম্মেদ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পুজা উদযাপন কমিটি সহ সকলের মনে সাহস যোগিয়েছে পরিচালকদের ধর্য্যধারন পুজা অনুষ্ঠান শেষ করার র্নিদশনার অহব্বান জানান বক্তরা।

এই বিভাগের আরও সংবাদ