কিশোরগঞ্জ
কটিয়াদীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত


সোহাগ মিয়া কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রাতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ উপজেলার নারী উদ্যোক্তাদের একাংশ বক্তব্য রাখেন৷
এসময় বক্তারা কন্যা শিশুর আগামীর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন৷ পাশাপাশি আগামীর সুন্দর এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নারীদের করণীয় নিয়ে আলোচনা করেন।





