আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে ধামরাইয়ে প্রস্তুতিমূলক সভা


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল এগারটার দিকে ধামরাই উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্রী প্রশান্ত বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি,ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, ধামরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের আহবায়ক জগদীশ চন্দ্র সরকার, শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বনিক, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,ধামরাই পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম,উপজেলা আনসার কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাগন,বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ধামরাই উপজেলার সকল পূজা মন্ডপের কর্মকর্তাদের।
প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করে প্রতিটি মন্দিরে ৮ জন আনসার ও ধামরাই থানা পুলিশ নিয়মিত তহল,সেনাবাহিনীর সদস্যগন ও বিজিবি সহ অন্যান্য সংস্হা নিয়োজিত থাকবে বলে প্রস্তুতি সভায় জানানো হয়।





