ঢাকা

ধামরাইয়ে অসহায় বৃদ্ধ দম্পতির পাশে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ। জরাজীর্ণ ঘরে বিদ্যুৎ, শৌচাগার ও পানির নলকূপ ছাড়াই দুই ছেলে ও পুত্রবধূকে হারিয়ে এতিম নাতিকে নিয়ে ৮৯ বছর বয়সী হানেছ আলী ও ৭৯ বছর বয়সী সুফিয়া আক্তারের মানবেতর জীবনযাপনের তথ্য জানার পর ঘর মেরামতের জন্য টিন, নগদ টাকা ও একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি প্রদান দেয়া হয়।

সোমবার দুপুরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন ভুক্তভোগী পরিবারটির নিকট পুনর্বাসন ও আর্থিক অনুদান হস্তান্তর করেন।

অনুদানের মধ্যে রয়েছে— ঘর মেরামতের জন্য দুই বান টিন, একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা।

এই বিভাগের আরও সংবাদ