ইটনায় এলাংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম রবিউল্লাহর নামে দূর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নানান অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ পত্র দায়ের করেছেন এলাকাবাসী।
অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি (প্রধান শিক্ষক) নিয়োগের পর থেকেই স্কুলের আয়-ব্যয়ের হিসাব গোপন করে সমস্ত টাকা আত্মসাৎ করেছেন। পরে স্কুল কমিটি ও সচেতন মহলের যৌথ প্রচেষ্টায় স্কুলের আয়-ব্যয় হিসাব করে ৬৯১০০০ টাকা প্রধান শিক্ষক এবিএম রবিউল্লাহ কাছে পাওনা রয়েছে।
এ ছাড়াও স্কুলে এনটিআরসিএ কর্তৃক নিয়োগ পাওয়া শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এমপিওভুক্ত করা, হাজিরা খাতায় অনিয়ম, স্কুলের রুম দখলে করে বসবাস ও স্কুলের জিনিসপত্র নিজ বাসায় নিয়ে ব্যবহার করার মতো একঝাঁক অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
সর্বশেষ প্রধান শিক্ষকের নামে স্কুলের গ্রন্থাগারিক পদে মোটা অংকের টাকার বিনিনয়ে ৪০ বছর বয়সের এক শিক্ষিকাকে অবৈধ ভাবে এমপিওভূক্ত করিয়েছেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। যদিও বর্তমানে চাকরীতে প্রবেশের সরকারি বয়সসীমা ৩৫ বছর।
জানাযায়, গ্রন্থাগারিক নিয়োগটি সরকার ২০২১ সালের ৩১ মে সরকার এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগের বিধান করে কিন্তু প্রধান শিক্ষক অবৈধ ভাবে নিয়োগের লক্ষ্যে এতদিন পদটি শূন্য রাখেন। পরবর্তীতে উক্ত পদটি এনটিআরসিএ নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি চাহিদা। তিনি উক্ত পদে মোটা অংকের টাকার বিনিময়ে পদটিতে একজন শিক্ষিকাকে এমপিওভুক্ত করিয়েছেন, যে সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই অবাক হয়ে যান। কারণ, ঐ শিক্ষিকাকে কখনো কেউ ক্লাস করাতে দেখেননি।
উক্ত শিক্ষিকাকে মার্চ মাসে এমপিও করার হওয়ার পর মে মাসের শেষের দিকে স্কুলে অবৈধ ভাবে যোগদান করেছেন। যদিও স্কুলের বেতন কপিতে শিক্ষিকার যোগদানের তারিখ ০১/০৩/২৪ তারিখে দেখানো হয়েছে এবং মার্চ মাসেই এমপিও হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে মোঃ রুবেল মিয়া জানান, স্কুলের প্রধান শিক্ষক এবিএম রবিউল্লাহ’র নানান দূর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের কারনে স্কুলের অর্থনৈতিক অবস্থা ও পড়ালেখা মান আর ধ্বংসের পথে। তার দূর্নীতির বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার বরাবর ও স্কুল কমিটির সভাপতির বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আশ করি অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রধান শিক্ষকের অপসারণ ও অবৈধ ভাবে ও অর্থবানিজ্য করে নিয়োগ দেওয়া গ্রন্থাগারিক পদের শিক্ষিকাকে নিয়োগ বাতিল করেবেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: গোলাপ মিয়া জানান, প্রধান শিক্ষক এ,বি,এম রবিউল্লাহ ২০১৩ সালে এই স্কুলে যোগদানের পর থেকে বিভিন্ন দুর্নীতিতে জরিত। তিনি স্কুলে অনুপস্থিত থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করেন, স্কুলের কোন হিসেবে অনিয়ম সহ অন্যান্য অনিয়মের খরব আগের শুনেছি। কিন্তু সম্প্রতি একজন ৪০ বছর বয়সী শিক্ষিকাকে অবৈধ ভাবে নিয়োগ ও পরে এমপিও করিয়েছেন। এ বিষটায় স্কুলের দ্বায়িত্বশীল কাওকে না জানিয়েই টাকার বিনিময়ে তিনি এ কাজ করেছেন।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো:রুবেল মিয়া বলেন, আমি ২০১৮ সাল থেকে অদ্যবধি কমিটিতে আছি কিন্তু সম্প্রতি নিয়োগ হওয়া শিক্ষিকা নিয়োগের ব্যাপারে কিছু জানিনা। গত আগষ্ট মাসে এমপিও লিস্টে মহিলার নাম দেখতে পাই। আমি সহ এলাকার বা স্কুলের কেউ এই বিষয়ে জানেননা। নারী শিক্ষিকার বিষয়ে আগে জানতে চাইলে প্রধান শিক্ষক বলতেন তিনি সেকায়েপ থেকে এসেছেন। এতো বড় দুর্নীতি এলাকাবাসী আগে কখনো দেখেছেন বলে আমার মনে হয়না। কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক এবিএম রবিউল্লাহ’র সাথে কথা বললে তিনি বলেন, আমার বিষয়ে অভিযোগ এলাকার লোকদের সাথে কথা বলে ইয়ে…. হয়ে গেছে বলে কল কেটে দেন।
বিয়ষটি জানার জন্য ইটনা উপজেলায় অতিরিক্ত দ্বায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মোছা: দিলশাদ জাহানের কাছে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি।





