ঝিনাইদহ

কালীগঞ্জে এক রাতে ৯ টি গরু চুরি

মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক রাতে ৪ কৃষক পরিবারের ৯ টি গরু চুরি হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মুজিবার রহমান কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিয়েছেন।

ভূক্তভোগী কমলাপুর গ্রামের দরিদ্র কৃষক মুজিবুর রহমান কান্নাজড়িত কন্ঠে জানায়, রাতে তার বাড়ীর গোয়ালে ৩ টি গরু ছিল। রোববার ভোরে নামাজ পড়তে উঠে দেখেন তার গোয়াল একেবারেই শুন্য। আনুমানিক (শনিবার দিবাগত) রাত ৩ টার দিকে চোরেরা সব গুরু নিয়ে গেছে। তিনি সকালে আরো জানতে পারেন, তারমত মিলন হোসেন, মন্নু ও বাবর আলীর বাড়ী থেকেও চোরেরা ৬ টি গরু নিয়ে গেছে। সব মিলিয়ে তাদের একই গ্রামের পাশাপাশি ৪ টি পরিবারের ৯ টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় চুরি আতংক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ভুক্তভোগী দরিদ্র কৃষক পরিবারে নেমে এসেছে হতাশা।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ জানান, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। চুরি হওয়া গরুগুলি উদ্ধারে পুলিশ দ্রুত অভিযানে নামবেন।

এই বিভাগের আরও সংবাদ