ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছার শংকরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৭ সেপ্টেম্বর)সকাল ১১ টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শংকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক বাবলুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবিরা নাজমুল মুন্নী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার,সাবেক থানা কমিটির নির্বাহী সদস্য মোরাদুননবী মুরাদ,সাবেক থানা বিএনপির নির্বাহী সদস্য ইসমাইল হোসেন সোহাগ, শংকরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ২নং ওর্য়াডের সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক গোলাম হোসেন সহ বিএনপি,কৃষকদল,সেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।





