ভারতে ইসলাম ধর্ম ও মহানবী(সঃ)কে কটুক্তির প্রতিবাদে শার্শার রুদ্রপুরে বিক্ষোভ মিছিল


নাজিম উদ্দীন ,সিনিয়র রিপোর্টারঃ ইসলাম ধর্ম ও নবী কারীম হযরত মোহাম্মদ(সঃ) কে নিয়ে ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দু পুরোহিতের কটুক্তি ও বিজেপি নেতার চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে যশোরের শার্শার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ সেপ্টেম্বর)জুম্মার নামাজ ও আছর নামাজ শেষে উপজেলার গোগা,রুদ্রপুর সহ বিভিন্ন মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
এ বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে জড়ো হয় মুসল্লীরা।
এ সময় বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমানগন বিশ্বনবী মোহাম্মদ (সাঃ)কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর অপমান তারা কখনোই বরদাশত করবেন না। ইসলাম ধর্ম ও মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিজেপির নেতা ও হিন্দু পুরোহিতের অবমাননাকর বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত লেগেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদের পাশাপাশি ভারতীয় দুতাবাস কে ডেকে এমন কর্মকাণ্ডের জন্য জিগ্যাসাবাদ করার জন্য বর্তমান সরকারের উপদেষ্টা গণের প্রতি অনুরোধ জানান বক্তারা। এবং তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী হিন্দু পুরোহিত ও বিজেপি নেতাকে কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দেন। এবং অবিলম্বে অপরাধিদেরকে গ্রেপ্তারের করে ফাঁসির দাবী জানান। অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বাজার ব্যবসায়ী বৃন্দ সহ স্থানীয় উলামায়ে কেরাম গণ ও সাধারণ মুসল্লি বৃন্দ উপস্থিত ছিলেন।





