কিশোরগঞ্জ

কটিয়াদীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় দরিচরিয়াকোনায় ৫ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদি পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মন্টু , সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, জাহাঙ্গীর আলম রতন, যুগ্ন সাধারন সম্পাদক শাজাহান সিরাজী , মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী , যুবনেতা রফিকুল ইসলাম সেতু , জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবাইদুল , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাশরীফুল হাসিব , পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ এইচ রনি প্রমুখ । কর্মী সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ উজ্জল মিয়া, রাসেল মিয়া , জয়নাল আবেদিন , রিপন মিয়া । এসময় কটিয়াদী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ