যশোর

বেনাপোলে ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু

নাজিম উদ্দীন জনি, শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছে।

রবিবার (১৯ আগস্ট ) সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজিজ বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, আজিজ কালা একজন শ্ররবণপ্রতিবন্ধী তিনি কানে কম শুনে। তিনি কাগজপুকুর বাজার থেকে বাড়ি ফেরার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ট্রেন লাইনের উপর দেখতে পেয়ে ট্রেন চালক হুইসেল বাজায়। কিন্তু আজিজ কালা ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনের নিচে চাপা পড়ে আজিজ কালা নামে একজন নিহত হয়েছে। রেলওয়ের জিআরপি পুলিশ আজিজ কালার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ