নওগাঁ

দেশীয় সম্পদ রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: এড. সুমন

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এড. ওমর ফারুক সুমন বলেছেন, দেশীয় সম্পদ রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাছ আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। অঙ্কুরেই নিধন করে এ সম্পদ বিনষ্ট করা যাবে না। তাই যারা নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা মাছ ও পোনা মাছ নিধন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আত্রাই মাছ সমৃদ্ধ এলাকা হিসেবে দেশ জুড়ে পরিচিতি রয়েছে। তাই এখানে মাছ উৎপাদনের জন্য বড় ধরণের একটি হ্যাচারি স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এখানে বড় একটি হ্যাচারি স্থাপন করা হলে একদিকে মাছের প্রজনন বৃদ্ধি হবে অপরদিকে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বুধবার নওগাঁর আত্রাই উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহামন, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, মৎস্য খামারি রঞ্জিত হালদার, খয়বর রহমান প্রমুখ। অনুষ্ঠানের আগে এক র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও সংবাদ