সিলেট
সিলেটে দেয়াল ধসে শ্রমিক নিহত


তাওহীদুল ইসলাম, সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীতে দেয়াল ধসে শামসুল আহমদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর ২০নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শামসুল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভুলখড় গ্রামের মনতাজ আলীর ছেলে।
জানা যায়, মহানগরীর টিলাগড় জামে মসজিদের সামনে ড্রেনের কাজ চলছিল। এসময় হঠাৎ পাশের একটি বাড়ির দেয়াল ধসে দুইজন আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।





