কিশোরগঞ্জ

কটিয়াদীতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো: সোহরাব উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কৃতি শিক্ষার্থীদের পক্ষে আশফাক হাবিব নাবিল, তাসফিয়া তানজিম মহুয়া প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ।

এই বিভাগের আরও সংবাদ