কিশোরগঞ্জ

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। আজ সোমবার সকাল ১১ টার সময় কটিয়াদির পৌরসভার অন্তর্গত কটিয়াদী পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান (২০) ওই এলাকার মাছ ব্যবসায়ী আব্দুল হাসিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কটিয়াদী পূর্বপাড়ায় ওহিদুলের বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন রায়হান। রড নামানোর সময় বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হন রায়হান। স্বজনরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ