তিতুমীর ফুটবল ক্লাবের নতুন সভাপতি নুরুদ্দীন মানিক, সাধারণ সম্পাদক আল-আমিন


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- “খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানে ২০২১ সালে গঠিত হয় বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গড়ে তোলেন তিতুমীর ফুটবল ক্লাব ।
আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৩১ মে,২০২৪ শুক্রবার আগামী ২বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। তিতুমীর ফুটবল ক্লাবের সভাপতি এম,কে হাসান সবুজ ও সাধারণ সম্পাদক আরাফাত হাওলাদার স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে নতুন কমিটির অনুমোদন দেন। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ভেরুয়া গ্রামের নুরুদ্দীন মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের মোঃ আল-আমিন।
এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে আনিসুর রহমান ও হিমেল খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু শরিফ।
এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুরুদ্দীন মানিক বলেন, তিতুমীর ক্লাবটি হলো আমার আত্মার আত্মীয়। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে।সম্মান, ভালবাসা,আরো অনেক কিছু। তিতুমীর ফুটবল ক্লাব কে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সর্বদায় কাজ করবো। প্লেয়ারদের সাপোর্ট পাশাপাশি কমিটির সকল সদস্যবৃন্দের সহযোগিতায় তিতুমীর ফুটবল ক্লাবকে একটি শক্তিশালী ক্লাব হিসেবে গঠন করবো ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ আল-আমিন বলেন, তিতুমীর ফুটবল ক্লাবের দায়িত্ব গ্রহণ করে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের সাবেক দুই দায়িত্বশীল এম,কে হাসান সবুজ ও আরাফাত হাওলাদার ভাইকে। তারা যেভাবে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আমি তারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং তিতুমীর ফুটবল ক্লাব যাতে দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে আমরা তা নিয়ে কাজ করার চেষ্টা করবো।





